Posts

Showing posts from August, 2018

শান্তনুর সংসার ধর্ম ১

বিয়ের তখন পাঁচ বছর পেড়িয়ে গেছে। শান্তনুর বৌ পিএইচডি শুরু করছে। সেবার পুজোতে শ্বশুড়বাড়ি গিয়েছে দুজনে কয়েকদিনের জন্য। লক্ষ্মীপুজোর আগেরদিন। শান্তনুর বৌয়ের মাসিক শুরু হয়। জানতে পেরে, শান্তনুর মা, মানে বৌমার শ্বাশুড়িমাতার বিরক্তিসহ প্রশ্ন, 'জানো বাড়িতে পুজো আছে, ওষুধ খেয়ে পিছিয়ে দিতে পারলে না?' তারপর ক্রমাগত 'ছি ছি', 'কি হবে', 'ছুঁয়ে যাবে', 'অশুদ্ধ হয়ে যাবে', 'এমা!' এইসবের ফোয়ারা চলতে থাকে শুনিয়ে শুনিয়ে। বাড়ির কেউ কোন প্রতিবাদ করে না। একা ভিতরের ঘরে বসে চোখের জল মুছতে হয় অপরাধী বৌমাকে। এতটাই অরুচিকর লাগে যে প্রতিবাদের ভাষাও খুঁজে পায় না। শেষে ব্যাগ গুছিয়ে বান্ধবির বাড়ি চলে যায়। যাওয়ার সিদ্ধান্ত শুনে শান্তনু থামানোর চেষ্টা করে, বাড়ির মান-সম্মানের রক্ষার্থে। থামাতে না পেরে, দায়িত্ব নিয়ে বৌকে বন্ধুর বাড়ি পৌঁছে দিয়ে নিজে বাড়ি ফিরে যায়। বাড়িতে প্রতিবারের মতোই ধুমধাম করে পুজো হয়। বিদেশ থেকে আসা দিদি জামাইবাবু মিলে জমিয়ে আনন্দ হয়। ঘর জুড়ে মা মেয়েতে আল্পনা দেয়। শান্তনুর মনটা বৌয়ের কাছে পড়ে থাকলেও (...